July Run 2026 – Season 2
TRIO-Fit is not associated with or responsible for the event registration process. We are voluntarily sharing the event information for public awareness only.
জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে সাহস, আত্মত্যাগ, গণতন্ত্র এবং ন্যায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। সেই চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং সুস্থ, সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনের প্রত্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজন করছে “July Run 2026 – Season 2”।
এটি জুলাইয়ের আত্মত্যাগকে স্মরণ, সুস্থ জীবনধারা এবং ন্যায়বিচারের পক্ষে এক প্রতীকী পদযাত্রা। এই আয়োজনের মূল প্রতিপাদ্য “Run for Justice”। ইভেন্টটি জুলাইয়ের চেতনাকে স্মরণ করে অনুষ্ঠিত হচ্ছে এবং সুস্থ জীবনধারা ও যুবসমাজের অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্য বহন করে।
গুরুত্বপূর্ণ তারিখ-
Early Bird Registration: ২০ জুলাই – ২৫ জুলাই
Early Bird Fee: ৫০০ টাকা
Regular Registration Fee: ৭০০ টাকা
Run Day: ৫ আগস্ট ২০২৬
Registration -এ যা যা থাকছে-
প্রত্যেক নিবন্ধিত অংশগ্রহণকারী পাবেন-
– ফিনিশার মেডেল
– টিশার্ট
– চিপ টাইমিং
– কিট ব্যাগ
– ই-সার্টিফিকেট
– জুলাইয়ের রিমিয়াম ছাতা
– হাইড্রেশন সাপোর্ট
– নাস্তা
কারা অংশগ্রহণ করতে পারবেন?
*ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
*অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
* স্কুল ও কলেজ শিক্ষার্থী
*সকল রানিং কমিউনিটির সদস্য
* ফিটনেসপ্রেমী ও সাধারণ নাগরিক
আয়োজনে:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)
Category: 42.2 KM / 21.1 KM / 10